আজ - রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ২:৪৬

যশোরে গ্লোবাল টিভির সাংবাদিককে হত্যার হুমকি

যশোরে গ্লোবাল টিভির সাংবাদিককে হত্যার হুমকি

স্টাফরিপোর্টারঃ গ্লোবাল টেলিভিশনের যশোর প্রতিনিধি ওবাইদুল ইসলাম অভিকে হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাতে যশোর উপশহর বি ব্লক বাজারের খালপাড় এলাকায় হেলমেট পরিহিত ২ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী মোটরসাইকেল যোগে এসে অভিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং খুন- জখমের হুমকি দিয়ে চলে যায়। উল্লেখ্য, সংবাদ প্রকাশের জের ধরে সন্ত্রাসীরা তাকে হুমকি দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে ওবাইদুল ইসলাম অভি বুধবার কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। যার জিডি নং – ১৯১৮, তারিখ -২৩-০৪-২০২৫।
বিষয়টি নিয়ে সাংবাদিক ওবাইদুল ইসলাম অভির সাথে যোগাযোগ করলে তিনি জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত