আজ - রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ২:২৬

বেনাপোলে বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বামী স্ত্রী আটক

শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল :  যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬ হাজার ৪শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী স্বামী,স্ত্রীকে আটক করেছে পুলিশ।

বুধবার ( ২৮ আগস্ট) সকাল ১০ টায় বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামে আসামীর বাড়ি থেকে পোর্টথানা পুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন, বালুন্ডা দক্ষীনপাড়া গ্রামের কুরবান আলীর ছেলে হাসান আলী(৩৫) ও হাসানের স্ত্রী তানজিলা খাতুন(২৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সীমান্ত পথে ইয়াবার একটি চালান পাচার হচ্ছে। পরে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে বাড়ি থেকে স্বামী,স্ত্রীকে আটক করে। পরে তাদের কাছ থেকে
৬ হাজার ৪শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটক ইয়াবা ট্যাবলেটের মূল্য ৩৫ লাখ টাকা বলেও জানায় পুলিশ।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত