আজ - শনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:৫৭

বেনাপোল পোর্ট থানায় ওয়ারেন্টভুক্ত ১১ আসামি গ্রেফতার

শাহাবুদ্দিন আহমেদ,বেনাপোল প্রতিনিধি :  যশোরের বেনাপোল সীমান্ত থেকে মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পালাতক ১১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতির (০১ আগস্ট) সকালে অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ সীমান্তের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো-বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের আইয়ু্ব হোসেনের ছেলে দিপু (২৮) ও ফারুক (২৫), বিল্লাল হোসেনের ছেলে ইউছুপ (৩০), বড় আঁচড়া গ্রামের মনজুরুলের ছেলে খায়রুল ইসলাম (৩৮), ইউছুপের ছেলে জব্বার (৩৩), মানিকের ছেলে রুবেল (৩২), মজিদের ছেলে শহিদুল (৩০), কাগজপুকুর গ্রামের হোসেনের ছেলে শাহাজান (২৪), আনোয়ারের ছেলে আতাউর (৪০), পুটখালী গ্রামের গোলামের ছেলে নাসিম ইলাইচ কুজো (৩৪) ও মালেকের ছেলে শরিফুল (২৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদে ভিত্তিতে জানা যায়, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পালাতক আসামিরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। এমন খবরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সরজিৎ জানান, আটককৃতদের যশোর আদালতে সোপর্দ করা হবে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত