আজ - শনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:০৩

যশোরে গাছ থেকে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

জি এম অভি : নারকেল গাছ থেকে পড়ে সোলায়মান হোসেন নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে দিকে বাঘারপাড়া উপজেলার খাজুরা দুর্গাপুর হাফিজিয়া মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।

সে সদর উপজেলার বিরামপুর এলাকার রবিউল ইসলামের ছেলে।

হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক আমিনুর রহমান জানান, সকাল দশটার দিকে মাদ্রাসায় কেউ না থাকায় সোলায়মান হোসেন নারিকেল পাড়ার জন্য গাছে ওঠে। এসময় সে গাছের মাথা থেকে পড়ে গেলে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়দের সহযোগিতায় যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বলেন, ‘হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।’

নিহত সোলায়মান হোসেনের মা লায়লা বেগম ও শিক্ষক আমিনুর রহমান জানান, সোলায়মান হোসেন ছয় পারা কুরআনের হাফেজ ছিল।

হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত যশোর কোতয়ালি মডেল থানার এসআই মোখলেসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত