আজ - সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৮:২০

সাংবাদিক বিএম ফারুকের সুস্থতা কামনা

জি এম অভি :  যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের (জেডিইউজে) কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক ও আর টিভি’র যশোর প্রতিনিধি বিএম ফারুক গুরুতর অসুস্থ অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

বিএম ফারুক বেশ কিছুদিন যাবত জ্বরে ভুগছিলেন। শনিবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

এদিকে বিএম ফারুকের আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন সংগঠনের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম। প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় তাঁর সুস্থতা কামনাসহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

অন্যদিকে বিএম ফারুকের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব মহিদুল ইসলাম মন্টু। এক বিবৃতিতে তিনি বিএম ফারুকের সুস্থতা কামনা করেন। এছাড়া বিএম ফারুকের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন যশোর জেলা সাংবাদকি ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল এবং উপদেষ্টা একেএম গোলাম সরওয়ার।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত