আজ - রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৩:৫১

ঝিকরগাছা সরকারি এমএল. মডেল হাই স্কুলে শিক্ষার্থীদের রচনা বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

আবুল কালাম আজাদ, ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা :  ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুলে সততা সংঘের শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন(দুদক), সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহযোগিতায় সোমবার সকালে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে গতিশীলকরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুলে প্রধান শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির। এসময় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম, আফরোজা খানম চায়না, আরশাফ আলী, নির্মল কুমার সরকার, রাজিয়া পারভিন সহ স্কুলের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত