
শেখ গফ্ফার রহমান, যশোর প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ -কে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানব বন্ধন করেছে বাংলাদেশ ছাত্র মৈত্রী’র যশোর জেলা শাখা।

আবরার ফাহাদ হত্যারকান্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার এবং বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের অগণতান্ত্রিক সিদ্ধান্ত বাতিলের দাবিতে এ মানববন্ধন। যশোর প্রেস ক্লাবের সামনে আজ সকাল ১১:০০ টায় অনুষ্ঠিত হয়।

সংগঠনটির যশোর জেলা শাখার সভাপতি শ্যামল শর্মার উপস্থিতিতে এবং জেলা সমাজ-কল্যাণ বিষয়ক সম্পাদক শাখাওয়াত খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা বর্তমান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি যশোর জেলার সংগ্রামী সাধারন সম্পাদক কমরেড জিল্লুর রহমান ভিটু, প্রফেসর ইসরারুল হক, ছাত্রমৈত্রী কেন্দ্রীয় কমিটির সাবেক সাবেক সাধারন সম্পাদক,বর্তমান যশোর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এ্যাড.মাহমুদ হাসান বুলু, এম.এম কলেজ ছাত্র মৈত্রীর আহবায়ক অরূপ মিত্র, জেলা কমিটির সহ-সভাপতি সুব্রত বিশ্বাস, রাজনৈতিক বিষয়ক সম্পাদক শুভ্র বিশ্বাস,প্রমুখ।