আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৫:৫৭

ছিনতাইকারীদের হাতে আহত শাহীনকে ঢামেক পাঠানো হয়েছে —- একাত্তর নিউজ২৪ডটকম

একাত্তর নিউজ ডেস্ক :    ছিনতাইকারীদের হাতে আহত ব্যাটারিচালিত ভ্যানচালক কিশোর শাহীনকে (১৪) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৯ জুন) রাত ৯টা ৫০ মিনিটে শাহীনকে ঢামেকে পাঠানো  হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া একাত্তর নিউজ ২৪ডটকম কে জানান, বর্তমানে চিকিৎসকেরা শাহীনকে দেখছে।

এরআগে, বিকেলে খুলনার ২৫০ শয্যা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য কিশোর শাহীনকে ঢাকায় নেওয়া হয়।

শুক্রবার (২৮ জুন) বিকেলে যাত্রীবেশে কয়েকজন ছিনতাইকারী সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার ধানদিয়ায় যাওয়ার কথা বলে কিশোর শাহীনের ভ্যানে ওঠে। শাহীন তাদের নিয়ে ধানদিয়ার উদ্দেশে রওনা হয়। এরপর ধানদিয়া গ্রামের পথে ঢুকে একটি পাটক্ষেতের পাশে পৌঁছালে দুর্বৃত্তরা শাহীনের মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরে জ্ঞান ফিরে শাহীন কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় খবর দেয়। সেখান থেকে তাকে খুলনার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত