আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৫:৪৫

ঝিকরগাছার জাগরণী সংসদের ইফতার ও দোয়া মাহফিল

 আবুল কালাম আজাদ ঝিকরগাছা (যশোর) অফিস :
ঝিকরগাছার ঐতিহ্যবাহী ক্রিয়া,সামাজিক ,সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণী সংসদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠানে দেশ জাতি ও সকল মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তিকামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
গতকাল সন্ধ্যায় সংসদের মুক্তাঙ্গনে বিশেষ দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম। সংসদরে সাধারণ পরিষদের সভাপতি ও খুলনা অঞ্চলের যুগ্ম কর কমিশনার মঞ্জুর আলম নিশান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, থানার অফিসার ইনর্চাজ আব্দুর রাজ্জাক, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, ইউপি চেয়ারম্যান নওশের আলী, যুবলীগ নেতা আজেহার আলী, রফিকুল ইসলাম বাপ্পী, শামীম রেজা,জাফীরুল হক,এমামুল হাবিব জগলু, ফারুক হোসেন, শিক্ষক এএসএম মাহাবুবুর আলম মন্টু, আজিজুর রহমান, ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, একরামুল হক খোকন,জুলফিকার আলী,ফিরোজ জামান তুলি,প্রিন্স হোসেন, জাগরণী সংসদের সভাপতি শহিদুল ইসলাম , সাধারণ সম্পাদক রাশিদুর ইসলাম হিরু, সৈয়দ রাসেল, খুরশেদ আলম রাজ, মুনিরুল আলম মিশর,আনোয়ারুল ইসলাম, আজম মোহাম্মদ ড্যানী, ফয়সাল মুকুট, কামাল, ময়নুল ইসলাম জনি, সোহেল হাওলাদার, সুমন হোসেন, বাদল প্রমূখ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত