আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:৩৩

বাঘারপাড়ায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ -71news24

 

সাঈদ ইবনে হানিফ, (বাঘারপাড়া)যশোর ঃ যশোরের বাঘারপাড়ায় কৃষকদের মাঝে সার ও ধানের বীজ বিতরণ করা হয়েছে। ৫ জুলাই (সোমবার) সকাল ১০টায়, উপজেলার বাসুয়াড়ী  ইউনিয়নের প্রান্তিক পর্যায়ের ৮০ জন কৃষকের মাঝে ২০২১অর্থ বছরের রোপা আমনের (উপসী) জাতের হাইব্রিড ধানের বীজ ও  সার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলার ৮নং বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মোঃ আবু সাঈদ (সরদার) ও উপসহকারী কৃষি অফিসার মোঃ করিম খান, এসময় কৃষকদের উদ্দেশ্যে চেয়ারম্যান (আবু সাঈদ) সরদার বলেন, বর্তমান করোনাকালীন দুর্যোগের মধ্যে ও সরকার কৃষকদের উপর বিশেষ সুনজর রেখেছেন , এজন্য সরকার কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধা ও অব্যাহত রেখেছেন। তিনি আরও বলেন, আপনারা মনে রাখবেন কৃষকই দেশের মূল চালিকা শক্তি, তাই আপনারা চাষাবাদের প্রতি ও যত্নো নিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিবেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত