আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:০২

ভোট কারচুপির পূর্ব অভিজ্ঞতা বিএনপিরই আছে: কাজী নাবিল

যশোর অফিস : যশোর-৩ (সদর) আসনে নৌকার প্রার্থী কাজী নাবিল আহমেদ ভোট দিয়েছেন। রোববার বেলা ১১টার দিকে শহরের সেবাসংঘ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
ভোট প্রদান শেষে কাজী নাবিল আহমেদ বলেন, কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেশি। মানুষ স্বতস্ফুর্তভাবে ভোট প্রদান করছেন। সকল ভোটারকে অভিনন্দন জানাচ্ছি।
ধানের শীষের প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে কাজী নাবিল আহমেদ বলেন, অভিযোগ করা বিএনপির পুরনো অভ্যাস। ভোট কারচুপির অভিজ্ঞতা তাদেরই আছে। তারাই এব্যাপারে ভাল বলতে পারবেন। বিএনপি জামায়াতের খপ্পরে পড়েছে। পুরাতন অভ্যাস চর্চা করছে।
কাজী নাবিল আহমেদের সঙ্গে ছিলেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু প্রমুখ।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত