আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১:৩৫

মহাজন – এম. এম. মাহাদী হাসান

মহাজন – এম. এম. মাহাদী হাসান

শুধুমাত্র পেটের দায়ে

জীবনটাকে বেঁচে দিয়েছি

মহাজনের কাছে।

মহাজন, তিনি যে মহা এক জন

তাহার দয়ায় এখন চলছে এ

জীবন!

মাথা নত করে অতি বিনয়ী

আদবে,

মহাজনের আদেশ মানি অক্ষরে

অক্ষরে।

ভুল ত্রুটি যেন কিছুটি না হয়,

মহাজন যেন সন্তুষ্ট থাকেন

সবসময়।

তাহার হাতে ভালো থাকা, না

থাকা,

সন্তুষ্টির গ্রাফ তার খুবই

আঁকাবাঁকা!

সারা দিন রাত তাহার তরে ছুটি,

মহাজনের হাতে আমার রুজি

রুটি!

পেট কেন তুমি দিলে হে বিধাতা?

পেট না থাকলে তোমায় ডাকতাম

সর্বদা,

মহাজনের ভাবনায় তোমাকে যাই

ভুলে,

কাহার কাছে চাইবো বলো,

তোমার কাছে?

না কি মহাজনের কাছে ?

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত