আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ২:৩৪

মাদক ও দূর্নীতির সাথে জড়িত কেউ ছাড় পাবে না ——-শেখ আফিল উদ্দিন এমপি

শাহাবুদ্দিন আহমেদ,বেনাপোল : মাদক ও দূর্নীতির সাথে জড়িত কেউ ছাড় পাবে না। সে আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ বা যে দলেরই হোক না কেন কোন ব্যক্তির বিরুদ্ধে মাদকের সাথে জড়িত থাকার প্রমান পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যদি কোন আওয়ামীলীগের ব্যক্তির বিরুদ্ধে মাদক বা দূর্নীতির সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তবে তাকে তাৎক্ষনিক দল থেকে চিরদিনের জন্য বহিস্কার করা হবে। দেশের প্রতিটি ইউনিয়নে দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে মাদক থেকে শুরু করে সকল প্রকার দূর্নীতির অনুসন্ধান চালিয়ে তালিকা তৈরীর কাজ শুরু করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যশোরের শার্শায় শনিবার সকালে বিভিন্ন তথ্য সেবা প্রদানের মাধ্যমে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর-১ (শার্শা)’র সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন একথা বলেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমানের সভাপতিত্বে পুলিশিং-ডে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শিক্ষানবিশ পুলিশ সুপার এম এ হাদি, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস প্রমুখ।
পুলিশই জনতা, জনতাই পুলিশ এই স্লোগান নিয়ে শার্শা থানা চত্তর থেকে এক বর্নাঢ্য র‌্যালি শুরু হয়ে উপজেলা অডিটোরিয়মে শেষ হয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, নারী নির্যাতন, বাল্য বিবাহ, মানবপাচার প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন বক্তারা। পুলিশের সুফলসহ সকল কার্যক্রম দ্রুত জনগণের দ্বারপ্রান্তে পৌঁছানোর বিষয়ে আলোচনা করেন পুলিশ কর্মকর্তারা।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত