আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৬:০১

যশোরের বসুন্দিয়ায় “আলোকিত জয়ান্তা” ২য় ফুটবল টুর্নামেন্ট শুরু—

যশোরের বসুন্দিয়ায় “আলোকিত জয়ান্তা” ২য় ফুটবল টুর্নামেন্ট শুরু—

নাজিম,বসুন্দিয়া যশোর :  
‘আলোকিত জয়ান্তা’ যুব সম্প্রদায়কে নেশার মত ভয়াবহ খারাপ অভ্যাস থেকে ফিরিয়ে সুস্থ্য জীবনের আলোর পথ দেখাতে দ্বিতীয় বারের মত শুরু করল “চারদলীয় ফুটবল টূর্নামেন্ট”।

ভিনদেশী দর্শকের সাথে কথা বলছেন নাজিম

যশোর সদরের ১৫ নং বসুন্দিয়া ইউনিয়নের জয়ান্তা গ্রামের শিক্ষাবান্ধব ও মানব কল্যান মুলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘আলোকিত জয়ান্তা’ গ্রামের চার পাড়ার ফুটবল প্লেয়ারদের নিয়ে শুরু করেছে লীগ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০১৯। ৫ জুলাই শুরু হওয়া টুর্নামেন্ট চলবে আগামী কোরবানীর ঈদ পর্যন্ত। প্রতি শুক্রবার একটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

ঈদের পরের দিন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
অংশগ্রহন কারী দল-জয়ান্তা বাজার একতা যুব সংঘ,প্রভাতী যুব সংঘ,তরুন সংঘ এবং একতা যুব সংঘ উত্তম নগর। এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে এই টূর্নামেন্ট। ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য জনাব মাকিবুর রহমান, আওয়ামীলিগ সেক্রেটারী জুলফিকার আলী ভুট্টো সহ গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ সুচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।আলোকিত জয়ান্তার সকল কর্মকর্তাবৃন্দ এলাকার সকলকে খেলা দেখার সাদর আমন্ত্রন জানিয়েছেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত