আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৯:৪৩

যশোরের রামনগরে সদর উপজেলা চেয়ারম্যান ফরিদ চৌধুরীর সুস্থ্যতা কামনা করে দোয়া অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক (যশোর)

যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরীর শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  বিকেলে রাজারহাট চামড়ার বাজারে রামনগর  ইউনিয়ন যুবলীগের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও ইউ পি সদস্য শরিফুল ইসলাম মিন্টু, যুগ্ন আহবায়ক হুসেইন কবির, যুগ্ন আহবায়ক গাজী মাসুম, নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক অধ্যাপক আল মাহমুদ,যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, শাহের খান, কচুয়া ইউনিয়ন যুবলীগ নেতা মেহেদী হাসান, মাস্টার নূর ইসলাম ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রিয়াদ সহ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ সহ নেতৃবৃন্দরা।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত