আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:০৬

যশোরে খাদ্য পরিদর্শক সমিতির ১দিনের বেতন দিয়ে দুস্থ্যদের খাদ্য সহায়তা-71news24

একাত্তর নিউজ, যশোর অফিস :

যশোরসহ খুলনা বিভাগের ১০ জেলায় বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি নিজস্ব অর্থায়নে একদিনের বেতনের টাকায় দুস্থ ও অসহায় গরিব দের মাঝে খাদ্য ও মাক্স বিতরণ করা হয়।

 

জানা যায় বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি খুলনা বিভাগের সকল কর্মচারী বৃন্দ তাদের একদিনের বেতনের টাকা দিয়ে গরীব ও অসহায়দের মাঝে খাদ্য ও মাস্ক বিতরণ করা হয়।

অসহায় দরিদ্র পঙ্গুদের মাঝে খাদ্য তুলে দেন যশোরের সহকারী খাদ্য পরিদর্শক মিকাইল হোসেন-ছবি একাত্তর।

আজ ১২ ই জুলাই যশোরের চার খাম্বার মোড়স্থ খাদ্য গোডাউন এর সামনে আসুন লকডাউনে নিরন্ন মানুষের পাশে দাঁড়াই এই স্লোগানকে সামনে রেখে খাবার ও মাস্ক বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের নিয়ন্ত্রক জনাব আব্দুর রহমান এছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলার সকল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি খুলনা বিভাগের সকল ইউনিয়নের সদস্য।

 

আজ দুপুর দেরটার দিকে এ কার্যক্রমের খাদ্য বিতরণ এর মাধ্যমে উদ্বোধন করা হয় প্রত্যেকটা অলিগলিতে ৫০০জন গরীব অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

 

এক প্রশ্নের জবাবে জানানো হয় আগামীকালকে ও খাদ্য বিতরণ কর্মসূচি চলমান থাকবে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত