আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:১৩

যশোরে নাশকতা মামলায় অমিত কারাগারে -একাত্তর নিউজ২৪

একাত্তর নিউজ,যশোর অফিস:  

বিএনপি’র খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে একটি নাশকতা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ সোমবার জেলা জজ আদালতের বিচারক ইকতিয়ারুল ইসলাম মল্লিক তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

গত রোজার ঈদের আগে যশোর শহরের জিলা স্কুল এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে অমিতের বিরুদ্ধে সম্প্রতি চার্জশিট দিয়েছে পুলিশ। এজন্য আজ তিনিসহ রফিকুল ইসলাম মুল্লুক চান ও মশিউর রহমান ওরফে মাসুম নামে আরো দুইজন জামিনের জন্য আবেদন করেন। তবে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

অমিত যশোরের সাবেক বন ও পরিবেশ  মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত