আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:০৮

যশোরে বিবেকে’র দ্বিবার্ষিক কমিটি গঠন সভাপতি অভি সাধারণ সম্পাদক আশিকুর রহমান টনি

যশোরে বিবেকে’র দ্বিবার্ষিক কমিটি গঠন সভাপতি অভি সাধারণ সম্পাদক আশিকুর রহমান টনি

স্টাফ রিপোর্টার,যশোর: যশোরে বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার কমিটি গঠন হয়েছে। ১৩ সদস্য বিশিষ্ঠ কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ওবাইদুল ইসলাম অভি, সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক সহ-সভাপতি খন্দকার আশিকুর রহমান টনি। শুক্রবার (২৫ জুলাই ২০২৫) সন্ধ্যায় মুড়লী মহসীন স্কুলের সামনে সংস্থার নিজস্ব কার্যালয় উপদেষ্টা মন্ডলির উপস্থিতিতে কমিটি ঘোষনা করেন, সংস্থার সম্মানিত উপদেষ্টা তৌহিদুর রহমান। আগামী দুই বছর মেয়াদী এ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, নাসির খন্দকার, সহ-সভাপতি আমের আলী শেখ, সাংগঠনিক সম্পাদক সাবেক প্রচার সম্পাদক ইমাম হাসান রুবেল, যুগ্ন সাধারন সম্পাদক জহুরুল ইসলাম,মহিলা বিষয়ক সম্পাদিকা মোস্তাকিমা খন্দকার, দপ্তর সম্পাদক ওবায়দুল্লাহ, কোষাধাক্ষ্য নুর ইসলাম মনা, প্রচার সম্পাদক মোল্য অবাইদুর রহমান, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শরীফ মাহমুদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আসিফ আকবর সেতু ও নির্বাহী সদস্য তরিকুল ইসলাম।

কমিটি ঘোষনাকালে উপস্থিত ছিলেন, সংস্থার প্রধান উপদেষ্টা কামাল হোসেন, সম্মানিত উপদেষ্টা রশিদ আহমেদ মুকুল, মহিব্বুর রহমান হিরন, সঞ্জয় মল্লিক, আব্দুল আলিম ও আব্দুস সবুর। এ সময় আরও উপস্থিত ছিলেন, সদস্য হাফিজুর রহমান জনি ও সিরাজুল ইসলাম সিরাজসহ অনেকে। বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার সম্মাানিত উপদেষ্টা মন্ডলি তাদের শুভেচ্ছা বক্তব্যে বলেন, বিবেক একটি অরাজনৈতিক ও অলাভজনক সংস্থা এটি গুটি গুটি পায়ে এগিয়ে আজ সাফল্যের দারপ্রান্তে। বিগত দিনে বিবেক যেভাবে সুনামের সাথে মানুষের কল্যাণে কাজ করেছে ঠিক সেভাবেই এমনকি আগামীতে আরও শুদ্ধভাবে এই কমিটি এগিয়ে যাবে। তাঁরা আরও বলেন, বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার আগামী দিনগুলো আরও বেশী জনকল্যাণে কাজ করবে তাতে যত ধরনের সহযোগিতা প্রয়োজন সেটি তারা করবেন বলেও আশ্বস্থ করেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত