আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:৩৩

যশোরে র‍্যাবের অভিযানে পিস্তলসহ আটক ১ -71news24

আরেফিন কবির,যশোর  প্রতিনিধি  : যশোরে  র‌্যাবের বিশেষ অভিযানে একটি পিস্তলসহ এক যুবক আটক হয়েছে। আটক আরিফুজ্জামান ইমন (২১) শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মেহেদী হাসান মামুনের ছেলে। এঘটনায়  যশোর কোতোয়ালি মডেল থানায়  মামলা হয়েছে।

র‌্যাব-৬ যশোরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেপ্টেন্যান্ট এম. সারোয়ার হুসাইন (এক্স) বিএন জানিয়েছেন,  গোপন সংবাদের ভিত্তিতে ২২ এপ্রিল  দুপুর ১২টা ৪০ মিনিটে তার নেতৃত্বে একটি দল শংকরপুর জমাদ্দারপাড়ার সিরাজুল ইসলামের মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এসময় একটি দেশি পিস্তলসহ ইমন আটক হয়। এঘটনায় আটক ইমনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত