আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:০৩

যশোর ইছালী’র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা মোসলেম আলী আর নেই,যুবলীগের শোক

একাত্তর নিউজ ডেস্ক : যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের কামারগন্যা গ্রামের যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা মোসলেম আলী গতকাল রাত আট টার সময় নিজ বাড়িতে মৃত্যু বরন করেন। 

দেশের এই সুর্যসন্তানের নামাজের জানাজা আজ বেলা ১২টার সময় নিজ গ্রামেই অনুষ্ঠিত হয়। জানাজার আগে বীরমুক্তিযোদ্ধা মোসলেম আলীকে শেষ বিদায় দেওয়ার জন্য সরকারী ভাবে গার্ড অফ অনার দিয়ে সম্মান জানানো হয়।

পিতাকে শেষ বারের মতো দেখছেন পুত্র মাজহারুল ইসলাম মাজহার -ছবি একাত্তর

বীরমুক্তিযোদ্ধা মোসলেম আলী ছিলেন যশোর সদর উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক -১ মাজহারুল ইসলাম মাজহারের পিতা।

মাজহারেরের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন যশোর সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইচ চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা যুব লীগের সহ সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন মিঠু, কার্যনির্বাহী সদস্য শেখ জাহিদুর রহমান লাবু, সদর উপজেলার যুগ্মআহবায়ক শহিদুজ্জামান শহিদ ও জাফর ইকবাল,শহর যুবলীগের আহবায়ক মাহমুদুল হাসান মিলু,যুগ্মআহবায়ক মেহবুব হোসেন ম্যানসেল,র‍্যাফেল প্রমুখ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হ।।

 

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত