
একাত্তর নিউজ,যশোর অফিসঃ
যশোর সদর উপজেলার অন্তর্গত ২নং লেবুতলা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও ২নং লেবুতলা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোঃ আলীমুজ্জামান মিলন।

প্রধান বক্তাঃ সদর উপজেলা যুবলীগের সুযোগ্য আহবায়ক বাবু অশোক কুমার বোস-ছবি একাত্তর নিউজ
প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা যুবলীগের সুযোগ্য আহবায়ক বাবু অশোক কুমার বোস, বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম, শহীদুজ্জামান শহীদ,সদস্য সাইদুর রহমান রিপন ও সাবেক সদস্য মোমিনুর রহমান মোমিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন লেবুতলা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ জহুরুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।