আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ১২:৫৩

শপথ নিয়ে যশোরে এসে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলের শ্রদ্ধা এমপি শাহীন চাকলাদারের -71news24

একাত্তর নিউজ, যশোর অফিস:

যশোর-৬ (কেশবপুর) আসন থেকে উপ নির্বাচনে বিজয়ী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার সংসদ সদস্য হিসাবে শপথ নেয়ার পর আজ সন্ধ্যায় যশোর ফিরেছেন। যশোর আসার পর তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন। গত ১৪ জুলাই যশোর-৬ কেশবপুর আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১ লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়ে তিনি বিজয়ী হন । এরপর ২৪ জুলাই সংসদ সদস্য হিসাবে শপথ নেন। শপথ শেষে শাহীন চাকলাদার দলীয় নেতাকর্মীদের নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে যান এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। শপথ নেয়ার ৪ দিন পর  আজ সন্ধ্যায় যশোর ফিরে তিনি বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন । এ সময় সেখানে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম, যশোর শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু এবং আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত