আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:৪৭

সাংবাদিকদের সাথে যশোর জেলা নির্বাচন অফিসারের অসৌজন্যমূলক আচরণ:প্রেসক্লাব যশোরের নিন্দা

একাত্তর নিউজ, যশোর অফিস :

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য অনুমতিপত্র সংগ্রহ করতে গিয়ে জেলা নির্বাচন অফিসে বিড়ম্বনার শিকার হচ্ছেন যশোরের পেশাদার সাংবাদিকরা। সহযোগিতার পরিবর্তে এ অফিসের পদস্থ কর্মকর্তারা সাংবাদিকদের সাথে অশোভন ও অসৌজন্যমূলক আচরন করছেন।

আজ মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরের সাতটি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ একসাথে মিলিত হয়ে জেলা নির্বাচন অফিসার ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসারের প্রত্যাহারে দাবি ও এহেন কাজের  নীন্দা জানান।

সর্বশেষ রোববার অনুষ্ঠেয় ঝিকরগাছা পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণ কার্ড সংগ্রহের জন্যে শনিবার ওই অফিসে গিয়ে জেলা নির্বাচন অফিসার ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসারের দুর্ব্যবহারের শিকার হন একাধিক সাংবাদিক। নির্বাচনী কার্যক্রম সংক্রান্ত বিষয় ছাড়াও এ অফিসে নাগরিকসেবা নিতে আসা সাধারণ মানুষও প্রতিনিয়ত হয়রাণির শিকার হবার অভিযোগ রয়েছে।

সাংবাদিক হয়রাণি ও তাদের সাথে অশোভন আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক এস এম তৌহিদুর রহমান। তারা এক বিবৃতিতে এহেন নিন্দনীয় কার্যক্রম থেকে বিরত থাকার জন্য জেলা নির্বাচন অফিস কর্তৃপক্ষকে আহবান জানিয়েছেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত