আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:৪৫

সাতক্ষীরা শ্যামনগরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা শ্যামনগরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগরে উদয়ন বাংলাদেশের আয়োজনে সি,জে,আর,এফ এর অর্থায়নে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মংগলবার (২৩ডিসেম্বর) বিকাল ৩টায় শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হোসেন আলী নাগবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আল মামুন, কাজী (ভুরুলিয়া ইউনিয়ন) মাওঃ আবুল কাশেম জিহাদী, আলোর পথে এর নির্বাহী পরিচালক প্রতিমা রানি মন্ডল, উদয়ন বাংলাদেশের ফিল্ড অফিসার সোনিয়া।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি গন বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা তৈরিতে পারিবারিক ও সামাজিক ভাবে সচেতনতা বৃদ্ধির ব্যাপক প্রচারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি দেশে বাল্যবিবাহর শাস্তির যে আইন আছে সেগুলোও প্রচার করতে হবে।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন বলেন, বাল্যবিবাহর মুলত কারণ হলো এজনপদের শিক্ষার হার অনেক কম সাধারণ মানুষ বাল্যবিবাহর ক্ষতিকর দিকগুলো ভালো ভাবে অবগত না। তাছাড়া সামাজিক ভাবে একটা ভ্রান্ত ধারণা থেকেও এমন আইনবহিভূত কাজ করেন। শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বাল্যবিবাহ নিয়ে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্চি তবে এখানে সকলের সেরা সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন সকলের সম্মিলিতভাবে যদি আমরা এগিয়ে আসি তাহলে বাল্যবিবাহ রোধ আমরা কার্যকরী ভূমিকা রাখতে পারব। আপনারা কল দিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের উপজেলা প্রশাসনকে অবগত করবেন, অথবা বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি ভাবে ১০৯ এবং ৯৯৯ নং এ কল দিয়ে তথ্য দিতে পারবেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত