
আবুল কালাম আজাদ,ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: শার্শার নাভারন ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সফিউদ্দীন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল জুম্মানামাজ বাদ ঝিকরগাছা সম্মিলনী মহিলা ডিগ্রি কলেজ মাঠে জানাজা নামাজ শেষে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজা নামাজে উপস্থিত ছিলেন যশোর -১ আসনে সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, যশোর ২ আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ নাসির উদ্দিন, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান বিপু, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, নাভারন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির, ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজাসহ পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, ইমামগণ, এলাকার সুধীজন জানাজায় অংশ নেন। উল্লেখ্য গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাসভবন ঝিকরগাছার কৃষ্ণনগরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা ও পৌর কাউন্সিলর কফিল উদ্দিনের বড় ভাই।