আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৩২

অভয়নগরে সাংবাদিক লাঞ্চিত : যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্বেগ

যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের সিনিয়র সদস্য ও দৈনিক জন্মভূমি’র সাংবাদিক আতিয়ার রহমান লাঞ্চিত হয়েছেন। গতকাল রবিবার বেলা ১১টার সময় অভয়নগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অব্দুস সোবহান তাকে লাঞ্চিত করেন। কৃষি বিষয়ক একটি তথ্য জানার জন্য তিনি ঐ কর্মকর্তার কক্ষে ঢুকলে এঘটনা ঘটে। এসময় কৃষি কর্মকর্তা অব্দুস সোবহান নিজ অফিসে বসে দু’জন মহিলার সাথে খোশ গল্পে মগ্ন ছিলেন।

এদিকে সাংবাদিক আতিয়ার রহমানকে লাঞ্চিত করার ঘটনায় যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্রদত্ত এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম এঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। অবিলম্বে নেতৃবৃন্দ কৃষি কর্মকর্তা অব্দুস সোবহানকে প্রত্যাহারসহ তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন।

অপর এক বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারি মহাসচিব মহিদুল ইসলাম মন্টু ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল এবং উপদেষ্টা একেএম গোলাম সরওয়ার এঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত