আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৩৬

আজ থেকে দূর্গাপুজা উপলক্ষে বেনাপোল বন্দরে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ

 

শাহাবুদ্দিন আহমেদ,বেনাপোলঃ দূর্গাপুজায় টানা ৪ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর। এসময় ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে দেশের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে বেনাপোল কাস্টম হাউজ ও বন্দরে পণ্য খালাস ও পাসপোর্ট যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী এ তথ্য জানান।

তিনি আরও জানান, দূর্গাপূজার ছুটিতে ২ থেকে ৫ অক্টোবর পর্যন্ত পেট্রাপোল বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি বন্ধ থাকবে। ৬ অক্টোবর সকাল থেকে সব ধরনের আমদানি-রফতানি শুরু হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ৪ দিন বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে ওপারের সিঅ্যান্ডএফ এজেন্ট থেকে পত্র দিয়ে আমাদের জানানো হয়েছে।

তিনি আরও জানান, পূজার ছুটিতে ৪ দিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরে লোড-আনলোড ও কাস্টমসের কাজ চলবে।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, দূর্গাপূজার ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারতের সঙ্গে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

ওসি আরও বলেন, দুর্গাপূজা উপলক্ষে দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত বেড়েছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত