আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৬:১১

একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতউল্ল্যাহ আর নেই

শেখ গফ্ফার রহমান, স্টাফ রিপোর্টারঃ

একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ মারা গেছেন। আজ বুধবার বিকাল ৪টা ৪৫ মিনিটে ধানমন্ডির নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। খবরটি নিশ্চিত করেছেন তাঁর মেয়ে অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ।

 

দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা ভুগছিলেন জিনাত বরকতুল্লাহ। চলতি বছরের শুরুর দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল এই গুণী শিল্পীকে।

 

তাঁর চলে যাওয়া নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন আরেক বরেণ্য নৃত্যশিল্পী মিনু হক। তিনি বলেন, ‘আমি শোনামাত্র স্থবির হয়ে গেছি। সামাজিক যোগাযোগমাধ্যমে লিখব বলে চেষ্টা করেছিলাম। কিছুই লিখতে পারছি না। আমি রওনা দিয়েছি তাঁর বাসার উদ্দেশে।’

 

স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় নৃত্যচর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিনাত বরকতুল্লাহ। নৃত্যে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০২২ সালে একুশে পদক প্রদান করে।

 

শুধু নৃত্যেই নয়, অভিনেত্রী হিসেবেও তাঁর সুখ্যাতি আছে। ১৯৮০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘মারিয়া আমার মারিয়া’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন। ৮০টি টিভি নাটকে কাজ করেছেন এই গুণী অভিনেত্রী।

 

ব্যক্তিগত জীবনে তিনি নাট্যকার মোহাম্মদ বরকতুল্লাহর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ৩ আগস্ট মোহাম্মদ বরকতুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত