
পোকা ধরা চাল রান্না করলে সংক্রমণের ভয় থাকে। কিছু সহজ নিয়ম মানলেই কিন্তু চালের এই পোকা দূর করা যায়। প্রয়োজন কেবল সংরক্ষণের ঠিক উপায় জানা। চলুন জেনে নেয়া যাক-
*চাল সব সময় একটি মুখবন্ধ পাত্রে রাখুন। ভালো হয়, প্লাস্টিক না ব্যবহার করে যদি বড় স্টিলের ড্রামে রাখতে পারেন। এতে চাল ভালো থাকে, পোকাও ধরে না।
*চাল রাখার সময় তাতে কয়েকটি নিমপাতা বা তেজপাতা ফেলে রাখুন। নিম ও তেজ পাতার গন্ধ চালের পোকারা সহ্য করতে পারে না। কাজেই এই উপায়ে চালে পোকা আসবে না।
*কাঠের বাক্সে কখনো চাল রাখবেন না। কাঠে পোকা বৃদ্ধি পাওয়ার ভয় থাকে।
*চালে পোকা ধরলে তা ফ্রিজে ঢুকিয়ে রাখুন। ফ্রিজের ঠান্ডায় পোকা মারা যায়।