আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:৩৮

দৈনিক সময়ের অালো পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন রেজাউল করিম রুবেল

জি এম অভি :

দৈনিক সময়ের আলো পত্রিকার  যশোর  জেলা প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার  হিসাবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক রেজাউল করিম রুবেল।

গত ৩০ জানুয়ারি পত্রিকাটির সম্পাদক রফিকুল ইসলাম রতনের স্বাক্ষরিত নিয়োগপত্র তিনি হাতে পেয়েছেন।

দেশের শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের এ পত্রিকাটি চলতি বছরের ২ মার্চ বাজারে অাসছে। মুক্তিযুদ্ধের চেতনায় মূল ধারার সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে প্রকাশিতব্য নতুন এ পত্রিকায় এক ঝাঁক তরুণ সংবাদকর্মী ইতোমধ্যে যোগ দিয়েছেন।

সাংবাদিক রেজাউল করিম রুবেল যশোরের প্রভাবশালী পত্রিকা দৈনিক যশোরের বার্তা সম্পাদক হিসাবে ১৬ বছর যাবত  কর্মরত আছেন। ইতোমধ্যে তিনি  সাংবাদিকতায় সুনাম কুঁড়িয়েছেন।

জানতে চাইলে রেজাউল করিম রুবেল বলেন, নতুন করে চ্যালেঞ্জ নিতে আমি পছন্দ করি। দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি আমি বদ্ধপরিকর । এজন্য সকলের দোয়া ও সহযোগিতা চাচ্ছি ।

 

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত