আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১:০৩

নবনির্বাচিত যশোর সদর উপজেলা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা : নব্বই দশকের ত্যাগী ছাত্র নেতৃবৃন্দের-71news24

একাত্তর নিউজ,যশোর অফিস :

এক সময়ের রাজপথে আন্দোলন করা ছাত্র নেতারা একত্রিত হয়ে শুভেচ্ছা জানিয়েছেন যশোর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।

ফুলেল শুভেচ্ছা শেষে মতবিনিময়ে মিলিত হন সাবেক ছাত্রনেতারা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদি হাসান, যুগ্ম সাাধারণ সম্পাদক আজাহার হোসেন স্বপন ও কামাল হোসেন, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মারুফ হোসেন বিপুল ও যুবলীগ নেতা নেছার আহমেদ।

নবনির্বাচিত যশোর সদর উপজেলা চেয়ারম্যানের সাথে আছেন জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান ও দপ্তর সম্পাদক হাফিজুর রহমান -ছবি একাত্তর নিউজ ২৪

মতবিনিময় সভায় তারা, নব্বই দশকের ছাত্র রাজনীতি ও রাজপথের আন্দোলন সংগ্রামের স্মৃতি তুলে ধরেন। তখন অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। সভায় মোস্তফা ফরিদ আহমেদকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনীত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা।

নেতারা আরও বলেন, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী দলের জন্যে যে ত্যাগ স্বীকার করেছেন তার মূল্যায়ন তিনি পেয়েছেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত