আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৬:১০

নাটোরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

নাটোরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টার দিকে শহরের বড় হরিশপুর বাইপাস মোড় এলাকা থেকে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে এই বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি নাটোর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বড় হরিশপুর বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ গ্রহণ করে বিভিন্ন দরবার শরীফ, মাজার এবং আহলে সুন্নাত ওয়াল
জামাতের কর্মীরা।
এ সময় তারা বিভিন্ন ব্যানার এবং ফেস্টুন বহন করেন। মুখরিত করে তোলেন চারপাশ। উল্লেখ্য
প্রতিবছরই পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এই জশনে জুলুসের আয়োজন করে থাকে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত