আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:১৫

নারায়গঞ্জে ব্যাটারি কারখানায় আগুন,নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট-71news24

শেখ গফ্ফার রহমান, একাত্তর নিউজ ২৪. ডেক্সঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি ব্যাটারি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ও মেঘনা ইকোনমিক জোনের ২ টি ইউনিট।

 

আজ রবিবার (৩ জানুয়ারি) সকালে সাড়ে ১০ টার দিকে সোনারগাঁও উপজেলার  মোগড়াপাড়া ইউনিয়নের  সাদিপুর এলাকার কনকা নামক একটি ব্যাটারি কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহত হয়েছে কিনা এ বিষয়ে এখনও কিছু বলতে পারছেনা ফায়ার সার্ভিস।

 

কারখানাটির শ্রমিকদের থেকে জানা যায়, সকালে সাড়ে ১০টার দিকে কাজে যোগদানের জন্য কারখানায় প্রবেশ করছিলেন শ্রমিকরা। এসময় হঠাৎ বিকট শব্দে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ইতোমধ্যেই ঘটনাস্থলে পরিদর্শন করছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম ও সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত