আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:৩৬

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবলীগের বস্ত্রবিতরন- 71news24

শেখ গফফার রহমান,স্টাফ রিপোর্টার:  বাংলাদেশের উন্নয়নের কারিগর ও বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী  যুবলীগের কেন্দ্রীয়  নির্দেশনা  মোতাবেক যশোর জেলা যুবলীগ এর পক্ষ থেকে তিনশত দুস্থ ও সাধারণ মানুষের মাঝে শাড়ী, কাপড় ও লুঙ্গী বিতরণ করা হয়। ২৮সেপ্টেম্বর বেলা ১১টায় স্থানীয় টাউন হল মাঠে এবস্ত্র বিতরন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা  শহিদুল ইসলাম মিলন, জেলা যুবলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনীর হোসেন টগর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং জেলা যুবলীগ এর অন্যতম কার্যকরী সদস্য শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান শেখ জাহিদুর রহমান লাবু, যশোর শহর যুব লীগের আহবায়ক মাহমুদুল হাসান মিলু, যুগ্ম আহবায়ক মেহবুব হাসান ম্যানসেল সহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত