আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:৩৯

ফিরে পাওয়া মায়ের কোল —কবি মফিজুল ইসলাম পিপিএম

ফিরে পাওয়া মায়ের কোল

————————————-

—কবি মফিজুল ইসলাম, পিপিএম।

তুমি ফিরে এসেছিলে বলেই

ফিরে পেয়ছিল প্রাণ ধমনিতে

তুমি ফিরে এসেছিলে বলেই

বাঙ্গালীরা আবার শুরু করলো স্বপ্ন বুনতে।।

তুমি ফিরে এসেছিলে বলেই

পদ্মার উপর দীর্ঘ সেতু দেখতে পেলুম

তুমি ফিরে এসেছিলে বলেই

বিস্ম মহামারী করোনায়

হলো মোদের বেমালুম।।

তুমি এসেছিলে বলেই

এদেশের মানুষ আগামীর স্বপ্ন দেখে

তুমি এসেছিলে বলেই

বাংলাদেশ আজ উন্নত বিশ্বের চোখে

তুমি এসেছিলে বলেই

কৃষকের মাঠে মাঠে ইন্টারনেট

তুমি এসেছিলে বলেই

দেখতে পাই দারিদ্র মুক্তির বাজেট।।

তুমি আছ, তুমি রবে

প্রতিটা বাঙ্গালীর হৃদয় জোড়ে

কারন তুমি দিয়েছো মোদের

বঙ্গবন্ধুর অসমাপ্ত বাংলাদেশ গড়ে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত