আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৮:৫৯

বসুন্দিয়ায় ক্যান্সার রোগীর সাহায্যে সামাজিক সংগঠনের ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত-71news24

আবু তাহের, বসুন্দিয়া প্রতিনিধি ঃ

যশোর সদরের বসুন্দিয়ায় সামাজিক সংগঠন ‘বটবৃক্ষ’র আয়োজনে আজ শুক্রবার সকাল ৮টা থেকে দিনব্যাপী জঙ্গল বাধাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ক্যান্সার আক্রান্ত এক পিতার সাহায্যের জন্য বসুন্দিয়া ও প্রেমভাগের ৮টি সামাজিক সংগঠনের অংশগ্রহনে ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির কাছ থেকে চ্যাম্পিয়ন ট্রপি গ্রহণ করেন ভৈরব যুব সংঘের অধিনায়ক আমিনুল ইসলাম -ছবি একাত্তর নিউজ।

মরনব্যাধী ক্যান্সারে আক্রান্ত একজন পিতার আর্থিক সাহায্যের লক্ষ্যে বসুন্দিয়ার ৫টি এবং প্রেমভাগ ইউনিয়নের ৩টি অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহনে ৮দলীয় সিক্স—সাইট ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।

বসুন্দিয়ার ৮টি সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের ক্রিকেট টুর্নামেন্টের অধিনায়কগন -ছবি একাত্তর নিউজ ২৪

অংশগ্রহনকারী সংগঠনের মধ্যে পাশে আছি আমরা’র নয়ন আহম্মেদ, বটবৃক্ষ’র সাব্বির হোসেন, আলোকিত জয়ান্তা’র ইমরান হোসেন, ভৈরব যুব সংঘ’র আমিনুর রহমান, সোনালী স্বপ্ন সংঘ জয়ান্তা’র সবুজ হোসেন, প্রেমভাগ ব্লাড ব্যাংক’র সজীব হোসেন, বনগ্রাম ব্লাড ব্যাংক’র ইমন হোসেন এবং প্রেমভাগ সোনালী স্বপ্ন শিক্ষা ও সেবা সংঘ’র শোভন আহমেদ দল নায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। টুর্ণামেন্টে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে ভৈরব যুব সংঘ এবং রানার আপ জয়ান্তা সোনালী স্বপ্ন সংঘ।
ক্রীড়া ও পুরস্কার বিতরণীর প্রধান অতিথি ছিলেন বসুন্দিয়া ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংকের সাবেক ডিজিএম এম এ করিম,  জঙ্গল বাধাল মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম খান, ইউপি সদস্য রাহেলা খাতুন ও ভৈরব যুব সংঘের সাধারন সম্পাদক সেলিমুল আজম।

সভাপতিত্ত্ব করেন জঙ্গল বাধাল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রেসক্লাব বসুন্দিয়ার উপদেষ্টা এবং ভৈরব যুব সংঘের সভাপতি শহিদুল ইসলাম মিন্টু। ক্রীড়া পরিচালনা করেন বটবৃক্ষ’র সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সম্পূর্ণ খেলার ধারা বর্ণনা করেন আলোকিত জয়ান্তা’র সভাপতি প্রভাষক মোঃ নাজিম উদ্দীন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত