
শেখ গফ্ফার রহমান, স্টাফ রিপোর্টার :
যশোর সদরের বসুন্দিয়ায় সোমবার ২৩ ফেব্রুয়ারি দুপুরের পর পাঁচটি ওয়ার্ডে গণসংবরিত হলেন ৮৮ যশোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জামায়াতে ইসলামীর যশোর জেলার আমির অধ্যাপক গোলাম রসূল। জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত অধ্যাপক গোলাম রসূল দুপুর ২টায় বসুন্দিয়ার ৯ নং ওয়ার্ড ঘুনি পৌঁছান, এরপর ৮ নং ওয়ার্ড পদ্মবিলা ও বানিয়ারগাঁতীর সিঙ্গিয়া আদর্শ কলেজ মাঠে, ৬ নং ওয়ার্ড জয়ান্তার স্কুল মাঠে, ৫ নং ওয়ার্ড গাইদগাছির শেখপাড়া হয়ে ৩ নং ওয়ার্ড বসুন্দিয়া খান পাড়া প্রাইমারি স্কুল মাঠে পৌঁছে গণমানুষের ফুলেল সংবর্ধনা গ্রহণ করেন। এবং প্রত্যেক এলাকার সমস্যার কথা তুলে ধরতে বলেন। তিনি সকল সমস্যার কথা রেকর্ড করে বলেন আমার সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আমি আপনাদের সকল সমস্যা সমাধান করব ইনশাআল্লাহ। এ সময় সফরসঙ্গী হিসেবে ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন জামাত ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা তবিবুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, ৮ নং ওয়ার্ড সভাপতি তহিদুল ইসলাম বাপ্পি, ৯ নং ওয়ার্ড সভাপতি হারুন অর রশিদ, ৬ নং ওয়ার্ড সভাপতি নুরুন্নবী, ১ নং ওয়ার্ড সভাপতি মোঃ কামরুজ্জামান, ৫নং ওয়ার্ড সভাপতি রাশেদুল ইসলাম। বসুন্ধি আদর্শ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ রানা হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।