আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - ভোর ৫:৫৬

বসুন্দিয়া ইউনিয়নে যশোর সদর উপজেলা চেয়ারম্যানের মত বিনিময় সভা অনুষ্ঠিত

বসুন্দিয়া প্রতিনিধি : যশোর সদর উপজেলার ১৫নং বসুন্দিয়া ইউনিয়নে আজ সোমবার সন্ধ্যায় ৭নং ওয়ার্ডে জঙ্গল বাধাল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে ওয়ার্ডের সভাপতি শহিদুুল মিন্টুর সভাপতিত্বে এবং যুবলীগ নেতা কামাল হোসেনের সঞ্চালনায় এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন জেলা যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো:কামাল হোসেন, সাংঠনিক সম্পাদক মঈন উদ্দীন মিঠু , জেলা যুব লীগের সদস্য মিজানুর রহমান , জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি শফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিমুল আজম, বসুন্দিয়া ইউনিয়ন যুব লীগের যুগ্ম আহবায়ক শেখ শরিফুল ইসলাম লিটন সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

বসুন্দিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড পদ্মবিলায় সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী বক্তব্য রাখেন -ছবি একাত্তর নিউজ ২৪

এর আগে ৮নং ওয়ার্ড পদ্মবিলায় বিভিন্ন পর্যায়ের তৃর্ণমুলের নেতা কর্মীদের সাথে খোজখবর নেন এবং মত বিনিময় করেন।

 

 

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত