আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:২৬

বসুন্দিয়ায় পুনরায় নৌকার চেয়ারম্যান নির্বাচিত হলেন রিয়াজুল ইসলাম খান রাসেল

 

শেখ গফ্ফার রহমান, স্টাফ রিপোর্টারঃ

আজ পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বসুন্দিয়ার নৌকা মার্কার প্রার্থী, বর্তমান চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম রাসেল ৩২৩৫ ভোটের ব্যবধানে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৫ জানুয়ারী বুধবার নির্বাচনে কোন সহিংস ঘটনা ছাড়াই সুষ্ঠ ও নিরপেক্ষ ভোটে ১৫নং বসুন্দিয়া ইউনিয়নে ব্যাপক ভোটার উপস্থিতির মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়। আওয়ামী লীগের দলীয় ‘নৌকা প্রতীক’ নিয়ে মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেল ১২১১৫ ভোট পেয়ে বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান নির্বাচিত হয়েছেন।

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তুহিন খান পেয়েছেন ৮৮৮০ ভোট। ওয়ার্ড সদস্য হিসেবে ১ নং ওয়ার্ডে মোঃ ইমরান হোসেন, ২ নং ওয়ার্ডে মোঃ মিলন হোসেন, ৩ নং ওয়ার্ডে শওকত জাহান সুপ্ত, ৪ নং ওয়ার্ডে মোঃ আতিয়ার রহমান খান, ৫ নং ওয়ার্ডে মোঃ কাদের, ৬ নং ওয়ার্ডে মোঃ মাকিবুর রহমান, ৭ নং ওয়ার্ডে মোঃ দবির হোসেন, ৮ নং ওয়ার্ডে মোঃ মুজিবর রহমান, ৯ নং ওয়ার্ডে মোঃ রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে রাবেয়া সিদ্দিকী রিতা, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে মিসেস ফরিদা বাবর এবং ৭, ৮ ও ৯ নং শাহনাজ পারভীন নির্বাচিত হয়েছেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত