আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১০:৫৩

বসুন্দিয়া ইউনিয়নের ৭ ও ৮ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 71news24

 শেখ গফ্ফার রহমান :  আজ বিকাল ৪ টায় বসুন্দিয়া ইউনিয়নের সিঙ্গিয়া আদর্শ ডিগ্রী কলেজ প্রাঙ্গনে সম্মেলন অনুষ্ঠিত হয়। বসুন্দিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি

 

হিসেবে উপস্থিত ছিলেন, যশোর সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহারুল ইসলাম, উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল আহসান বাবলু, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, কৃষক লীগের যশোর জেলা শাখার সহসভাপতি আব্দুল মতলেব হোসেন বাবু, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রোজী ইসলাম, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান স্বপন, রফিকুল ইসলাম চান্দু, ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি শেখ  ফারুক হোসেনসহ বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সদস্য ইমরান হোসেন।

 

সম্মেলনে কণ্ঠভোটে ৭নং ওয়ার্ড সভাপতি হিসেবে নির্বাচিত হন, শহিদুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন সেলিমুল আজম এবং ৮ নাম্বার ওয়ার্ড সভাপতি হয় মোঃ হাসান এবং সাধারন সম্পাদক মোঃ ইসলাম।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত