আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৯:০৮

বসুন্দিয়া টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বসুন্দিয়া টিচার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল।

শেখ গফ্ফার রহমান, বসুন্দিয়া : 
আজ ২৬ মে ২০১৯ ইং, যশোর সদর উপজেলার বসুন্দিয়া টিচার্স এসোসিয়েশনের উদ্যোগে ক্লাবের বসুন্দিয়া মোড়স্থ কার্যালয়ে মাস্টার আব্দুল লতিফ এর সভাপতিত্বে আজ এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক আকাতারুজামান খান , বঙ্গবন্ধু ফাউন্ডেশন যশোর জেলা কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক শেখ গফ্ফার রহমান বসুন্দিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি শেখ ফারুক হোসেন, প্রভাষক এম নাজিম উদ্দীন বসুন্দিয়া ইউনিয়নের সুনামধন্য বিদ্যাপীঠ জবেদা মোগল ইউনিটিউট প্রধান শিক্ষক মোঃ মোজাফ্ফার হোসেন, জঙ্গল বাধাল মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম খান, আওয়ামীলীগ নেত্রী রোজী ইসলাম, বসুন্দিয়া প্রেসক্লাবের সহসভাপতি মাষ্টার আবু সামা, দৈনিক নওয়াপাড়া পত্রিকার বসুন্দিয়া প্রতিনিধি এমএ তাহের,চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সালাউদ্দীন আহমেদ, জয়ান্তা মাদ্রাসার শিক্ষক শাহ আলম।
এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত