আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:১৮

বাকেরগঞ্জে সরকারী আইন অমান্য করায় তিন জনকে অর্থদন্ড 71news24

মোঃ মোহসীন হোসেন মোল্লা, বাকেরগঞ্জ : বরিশালের জেলা প্রশাসক এস. এম. অজিয়র রহমান এর নির্দেশনায় বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায় ও সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম উজ্জ্বল ২এপ্রিল বাকেরগঞ্জ উপজেলার কালীগঞ্জে বাজার, পাদ্রীশিবপুর বাজার ও মহেশপুর বাজারে অভিযান চালান ৷

সরকারী আইন অমান্য করায় দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬, ১৮৮ ধারা এবং সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ প্রতিরোধ ও নির্মূল) আইন ২০১৮ এ ২৪ ধারা মোতাবেক তিন জনকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ৷

 

একই সাথে বাজার মনিটরিং এর পাশাপাশি জনগণকে এ সময়ে ঘরে অবস্থান নিশ্চিত করেন ৷ ইউএনও মাধবী রায় বলেন সরকারী আইন অমান্য করলে কাউকে ছাড় দেওয়া হবেনা ৷ এ অভিযানকালে সাথে ছিলেন বাকেরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ৷

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত