আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:১৬

বাকেরগঞ্জে হত দরিদ্রদের মাঝে ত্রান বিতরন করেন ইউএনও মাধবী রায় 71news24

মোঃ মোহসীন হোসেন মোল্লা, বাকেরগঞ্জ : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণ করেন ইউএনও মাধবী রায় ।

২এপ্রিল তারিখ ১টার সময় বাকেরগঞ্জ উপজেলার ইউএনও অফিসের সামনে হতদরিদ্র কিছু লোক কান্নায় ভেঙে পরেন ৷

 

এ সময় বাকেরগঞ্জ উপজেলার কিছু সাংবাদিকরা সেখানে উপস্থিত হয় এবং অসহায় মানুষের কাছে জানতে চাইলে তারা বলেন “আজ কতো দিন আমরা বসে আছি কাজ নেই, না খেয়ে আছি,তাই আমরা ইউএনও স্যারের সাথে দেখা করতে এসেছি ৷”

 

তখন বিষয়টি সাংবাদিকরা ইউএনও মাধবী রায়কে অবহিত করলে তিনি তা শুনে অতি জরুরী ভাবে উপজেলায় উপস্থিত হন এবং দরিদ্র মানুষের মাঝে ত্রান বিতরন করেন ৷ এ সময় বাকেরগঞ্জের সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ৷

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত