আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:৩৫

বেনাপোলে গ্রীনলাইন পরিবহন থেকে মালিক বিহীন ১০ টি স্বর্ণের বার উদ্ধার

শাহাবুদ্দিন আহমেদ বেনাপোলঃ যশোরের বেনাপোল চেকপোস্ট বাস টার্মিনাল এলাকা থেকে মালিক বিহীন একটি গ্রীনলাইন পরিবহনের সীটের নিচ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

 

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল  ৯টার সময়  স্বর্ণের বারের চালানটি উদ্ধার করা হয়।

 

বিজিবি জানায়, স্বর্ণ পাচারের গোপন খবরের ভিত্তিতে ঢাকা থেকে বেনাপোল আসা গ্রীন লাইন পরিবহনের বাসটি তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

 

যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক সাহেদ মীনহাজ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত