আজ - রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ২:২৯

বেনাপোল সীমান্তে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার

শাহাবুদ্দিন আহমেদ,বেনাপোল : বেনাপোল সীমান্ত থেকে পরিত্যাক্ত অবস্থায় ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৩ অক্টোবর) সকালে বেনাপোল পৌর এলাকার গাতিপাড়া গ্রাম থেকে বেনাপোল পোর্ট থানা পুলিশ এ ফেনসিডিলের চালানটি উদ্ধার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, এসআই নাজমুল হোসাইন সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় সীমান্তের গাতিপাড়া গ্রাম থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানার এসআই এইচ এম এ আব্দুল লতিফ জানান, এ বিষয়ে বেনাপোল পোর্ট থানায় পলাতক আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত