আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৫৯

বেনাপোল সীমান্তে ৬টি হাতবোমা উদ্ধার

শাহাবুদ্দিন আহমেদ,বেনাপোল: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬টি তাজা হাতবোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। শুক্রবার (৯ আগস্ট) দুপুর ১টায় বেনাপোল সীমান্তের পাঁচভুলোট গ্রাম থেকে বিজিবি ২১ ব্যাটালিয়নের সদস্যরা হাতবোমাগুলো উদ্ধার করেন। বিজিবি জানায়, ২১ বিজিবির অধীনস্থ পাঁচভুলোট বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সন্ত্রাসী কার্যকলাপের উদ্দেশ্যে সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১০২ আর পিলার থেকে বাংলাদেশের ৫০০ গজ অভ্যন্তরে মেহেদি হাসান নামে এক ব্যক্তির রান্নাঘরে বেশ কয়েকটি হাতবোমা সংরক্ষিত আছে। বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সেখান থেকে ৬টি হাতবোমা উদ্ধার করেন। অভিযানের খবর পেয়ে তার আগেই অপরাধীরা পালিয়ে যায়। অভিযুক্ত মেহেদি হাসান যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট গ্রামের খোরশেদ আলমের ছেলে। খুলনা ২১ ব্যাটালিয়ন বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সোহেল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে শার্শা থানায় মামলার প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত হাতবোমা ৬টি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত