আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:০০

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরলো তিন তরুণ-তরুণী

 

শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল প্রতিনিধিঃ অবৈধপথে ভারতে পাড়ি দিয়ে সেখানে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাভোগের শেষে বাংলাদেশি তিন তরুণ-তরুণীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

ফেরত আসারা হলেন- নড়াইলের কালিয়া থানার বাবুপুর গ্রামের আকরাম শেখের ছেলে আয়ুব শেখ, একই থানার পুরুলিয়া গ্রামের ইলিয়াছ শেখের মেয়ে লিনা খাতুন ওরফে সুমা ও যশোরের সিরাজগঞ্জ গ্রামের আজিজ মোল্যার ছেলে সোনালী মণ্ডল ওরফে শেফালী খাতুন।

বেনাপোল ইমিগ্রেশনের এসআই রবিউল ইসলাম পলাশ বলেন, ভালো কাজের আশায় তারা ভারতের গুজরাট ও মহারাষ্ট্রের গুয়ায় যেয়ে সে দেশের পুলিশের কাছে ধরা পড়ে। এরপর আদালতের মাধ্যমে একটি শেল্টার হোমে দুই তরুণী পাঁচ মাস ২০ দিন ও গুজরাট জেল খানায় আয়ুব শেখ ৩১ মাস জেল খাটার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরে।

যশোর রাইটস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের এরিয়া কো-অর্ডিনেটর তৌফিকুজ্জামান বলেন, দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ ট্রাভেল পারমিটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। বেনাপোল পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত