আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:২৪

মো: কামাল হোসেনের সুস্থতা কামনা

স্টাফ রিপোর্টার : দৈনিক যশোর পত্রিকার বসুন্ধিয়া প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল একাত্তর নিউজ ২৪ ডট কমের প্রকাশক মো: কামাল হোসেন অসুস্থ অবস্থায় গতকাল যশোরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি হন। কামাল হোসেনের স্ত্রী তাছলিমা কামাল জানান, দীর্ঘদিন যাবত কামাল হোসেনের মেরুদন্ডে একটি টিউমারের মত দেখা যাচ্ছিল। গতকাল বেশি পেইন হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মো: কামাল হোসেন বর্তমানে যশোরের সার্জারি বিশেষজ্ঞ ডা: মো: ওহিদুজ্জামান অাজাদের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। ডা: ওহিদুজ্জামান অাজাদ বলেন, এটা ছোট একটি টিউমার অস্ত্রপাচারের পরে ঠিক হয়ে যাবে। এব্যাপারে সাংবাদিক মোঃ কামাল হোসেনের পরিবার সকলের কাছে তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত