আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৫৫

যশোরের আলোকিত জয়ান্তা র দুস্থ্য, প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ-71News24

 

আলোকিত জয়ান্তা র কম্বল বিতরণ

একাত্তর নিউজ যশোর অফিস :

মানবতার আহবানে,আমরা সব সময় পাশে” এই তাগিদ থেকে আলোকিত জয়ান্তা দুস্থ, প্রতিবন্ধী এবং অসহায় মানুষের মধ্যে শীত নিবারনের লক্ষ্যে কম্বল বিতরণ করেছে। জয়ান্তা এবং পার্শ্ববর্তী গ্রাম খোলাডাংগা গ্রামের ৫০ জন  মানুষের মধ্যে শীত নিবারনের জন্য কম্বল বিতরণ করেছে। উক্ত বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাকিবুর রহমান মেম্বর,৬ নং ওয়ার্ড ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদ।

তরুলতা বেগম মহিলা মেম্বর, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদ। এই মহতী কাজে সহজোগিতা করার জন্য বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব রিয়াজুল ইসলাম খান রাসেল, গ্রামের দাতা সদস্য সহ উপস্থিত মেম্বর দ্বয়কে ধন্যবাদ জানিয়েছেন আলোকিত জয়ান্তার সভাপতি প্রভাষক মোঃ নাজিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ আজিম উদদীন আল আয়ায।

আরো সংবাদ
স্বাস্থ্য
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত