
একাত্তর নিউজ ডেস্ক :
যশোরের খাজুরায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে স্থানীয় পান্তাপাড়া গ্রামের এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- পান্তাপাড়া গ্রামের মৃত কালু শেখের ছেলে ফুল মিয়া (৬০), তার স্ত্রী জোসনা বেগম (৫১) ও পুত্রবধু কাজল বেগম (৩০) আহত হয়েছেন। আহতদেরকে প্রতিবেশীরা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেছে। এর মধ্যে ফুল মিয়ার অবস্থা আশংকাজনক।
![]()
প্রতক্ষ্যদর্শীরা জানান, হামলাকারী একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শহিদের নিকট থেকে ফুল মিয়া একটি জমি ক্রয় করে। ঐ জমি দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ ছিল। যার পেক্ষীতে আদালতের পক্ষে ১৪৪ ধারা জারি ছিল। বর্তমানে সেখানে শহিদুল একটি ঘর তুলে চাল দিচ্ছিল। এ সময় ফুল মিয়া বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকারি এক পর্যায়ে শহিদুল, তার ভাই আশরাফুল, আশরাফুলের দুই ছেলে আনিছুর ও সাগর, তাদের ভাগ্নে পিকুল এবং বহিরাগত পারভেজসহ কয়েকজন সংঘব্ধভাবে হামলা চালায়। এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে ঐ তিন জন আহত হয়। এ ব্যাপারে বাঘারপাড়া থানায় মামলার প্রস্তুতি চলছে।